প্রথমে শুকনা মরিচ তেলে ভেজে নিয়ে আলাদা তুলে রাখতে হবে, পেয়াজ কুচি তেলে দিয়ে ভাঁজতে হবে হালকা, বাদামি হওয়া যাবে না। সেই পেয়াজ এর মধ্য আলু সেদ্ধ দিয়ে কিছুক্ষন হালকা আঁচে ভাজতে হবে।
অন্যদিকে শুকনা মরিচ এর ভেতর পরিমাণ মত লবণ দিয়ে চেটকিয়ে নিতে হবে, সেটা আলুর ভেতর দিয়ে দিতে হবে, তারপর একটু সরিসার তেল দিয়ে, আলু ঘেঁটে ভর্তা বানায়তে হবে। এই সময় হালকা চুলার আঁচ থাকবে।